বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র বলেন, ৫ আগস্টের পরদিন সকাল থেকেই দেখি সমন্বয়ক পরিচয় দিয়ে একেকজন একেক জায়গায় গিয়ে দখল করতেছে।
দলীয়ভাবেই চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেই সঙ্গে একটি বিশেষ দলকে রাষ্ট্রীয়ভাবেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের একটি টক শোতে এসব কথা বলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার।
তদারকির নামে এসব ছাত্রপ্রতিনিধিরা বদলি বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি আমাকে বলছিলেন, ওমক সমন্বয়করা আমাকে এখানে এনেছে।
ছুটির পর যে স্কুল ক্যাম্পাস থাকতো কোলাহলে মুখর তা ভেসে গেল আর্তনাদে। স্কুল ছুটির পর জীবন থেকেও ছুটি নিলো কোমলমতিরা। মুহূর্তেই তারা হয়ে গেলো আকাশের তাঁরা।
স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মুক্তিযুদ্ধকালিন প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, আফ্রো-এশিয়া-লাতিন আমেরিকার নির্যাতিত-নিপিড়িত মানুষের মুক্তি সংগ্রামে কন্ঠস্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ গঠিত হয় ১৯৫৭ সালের ২৬ জুলাই।
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না; আর বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন, জানি না। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
৩৬ দিন রাজপথজুড়ে উচ্চারিত হচ্ছিল এমন সব স্লোগান, যা কেবল রাজনীতি নয়, জাতির আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। রাজপথ যে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল : ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘আমার খায় আমার পরে, আমার বুকে গুলি করে’, ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে’, ‘লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছেড়ে দে’, ‘চেয়ে দেখ এই চোখের আগুন, এই ফাল্গুনেই হবে দ্বিগুণ’, ‘আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার।’
একজন ব্যক্তি যখন অন্যের সম্পদ, অধিকার বা সুযোগকে লোভের বসে দখল করে, তখন সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। বিচারহীনতার সংস্কৃতিও গড়ে ওঠে। কারণ, যারা লোভের কারণে অন্যায় করে, তারা ক্ষমতার জোরে পার পেয়ে যায়। ফলে দুর্নীতির চক্র কখনোই ভাঙ্গে না।
বিএনপির সাথে আমার অবশ্যই মত পার্থক্য রয়েছে রয়েছে মতের ফারাক। তাই বলে একজন মুক্তিযুদ্ধের ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের ছবিতে পা মারানোর দুঃশাহস দেখায় কি করে তারা ?
বাংলাদেশের ইসলামী দলগুলোর ঐক্যের মধ্যে সেই বিকল্প শক্তির তালাশ করছেন দেশের আমজনতা। ইসলামী দলগুলোও মনে-প্রাণে বিশ্বাস করে যে, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চাইছে ।
২০২৪ সালের ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার হাজারো প্রাণের বিনিময়ে, রক্তাক্ত করে রাজপথ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসীবাদী স্বৈরশাসনের অবসান হয়েছিল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শুরু আন্দোলনটিই এসময় ফ্যঅসীবাদী শাসকের পতনের লক্ষে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সূচনা করে। যা সরকার পতনের মধ্য দিয়ে বিজয়ের ধারার সূচনা হয়েছিল।
জন্মালে মরতে হবে এটাই স্বাভাবিক এবং চিরসত্য। তবে এই মরণের মাঝে কিছু মরণ থাই পাহাড়ের চেয়ে ভারী বোধ হয়। জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার মৃত্যু সে কথাটি মর্মে মর্মে উপলব্ধি করতে সাহায্য করেছে অনেককেই। মানুষ মাত্রই দোষে এবং গুণে সমৃদ্ধ। কোন মানুষই বিতর্কের উর্দ্ধে থাকতে পারে না, থাকেও না। যাদু মিয়ার সম্পর্কেও বিতর্ক দীর্ঘসময়ের।
ড. ইউনূসকে মার্কিন স্বার্থ বাস্তবায়নকারীদের একজন বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেন, মার্কিন স্বার্থের সঙ্গে যে ড. ইউনূস জড়িত সেটা কেউ অস্বীকার করবে না; তিনি নিজেও অস্বীকার করবেন না।
বর্তমান সরকারের যে কলঙ্ক, যে পরাজয়, যে ব্যর্থতা রয়েছে— তার মধ্যে প্রধান কারণ হলো- এই সরকার মবতন্ত্রকে মেনে নিয়েছে
কারবালার ঘটনা সমগ্র বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারবালার প্রান্তরে উম্মতের কান্ডারী, দয়াল নবী রাসুল (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (আ.)=এর মর্মান্তিক শাহাদতবরণ বিশ্ব ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়।