| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিপ্লবী মহানায়ক ইমাম খোমেনি লও সালাম

বিশ্ব ইতিহাসে এক বরনীয় ও স্বরনীয় নাম হচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবের নেতা সৈয়দ রুহুল্লাহ মুসাভি খোমেনি অর্থাৎ ইমাম খোমেনি। ৮০ দশকের শেষ দিকে বিশ্বের জনপ্রিয় নেতা ছিলেন তিনি। ইসলামের বাইরেও ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের এই মহানায়ককে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা অসম্ভব। ৪ জুন ৩৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বিস্তারিত...

রোহিঙ্গা-কেএনএফ সমস্যা : কড়িডোর : সঙ্কটের আবর্তে বাংলাদেশ

বাংলাদেশের কক্সবাজারসহ পার্বত্য তিন জেলা মোট চারটি জেলা নিয়ে চলছে দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র। আগের শান্তি বাহিনী সহ পার্বত্য অঞ্চলের নানা উপজাতিয় সন্ত্রাসী গ্রপের সাথে যুক্ত হয়েছে কেএনএফ আর রোহিঙ্গা সদস্যা। যে কোন মুহুর্ত এ অঞ্চল হয়ে উঠতে পারে বিদেশী সাম্রাজ্যবাদী শক্তির পদলেহনকারীদের অভয় অরন্য। বিষ্ফোরন ঘটতে পারে নানা শক্তির সংঘর্ষের। ফলে এই অঞ্চলের সাধারণ মানুষরা বিপদে পড়তে পারে। এমনিতেই এ অঞ্চলের সাধারণ জনগন নানা যন্ত্রনায় রয়েছে।

বিস্তারিত...

মানুষের মায়া দয়া নিয়েও ব্যবসা!

বাড়ির সামনে কয়েকজন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম, দূর থেকে একজন পঞ্চাশোর্ধ মানুষ দৌড়ে এগিয়ে আসছে। কাছে আসতেই বেহুঁশ হয়ে পড়ে গেল। লোকটি বেহুঁশ হয়ে যাওয়ার পর পেছন থেকেই দুজন লোক আসলো। অপরিচিত যে দুজন লোক আসলো, তারা এসে বললো যে, এই লোকটা শীতের কাপড় বিক্রি করছিল। মসজিদের এক কোণায় কাপড়ের গাইড রেখে নামাজ পড়ছিল।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের আদালতের নিষেধাজ্ঞা: বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে হার্ভার্ডের জয়

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। ম্যাসাচুসেটসের বোস্টন জেলা আদালতের বিচারক অ্যালিসন বুরোফস শুক্রবার এই আদেশ দেন, যা প্রায় দুই সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।হার্ভার্ডের পক্ষ থেকে দায়ের করা জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় আসে। বিশ্ববিদ্যালয় অভিযোগ করেছিল, স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামে তাদের অংশগ্রহণ বাতিল করে প্রশাসন তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পুরোপুরি অচল করে দিয়েছে।এই পদক্ষেপের নেতৃত্বে আছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম।

বিস্তারিত...

দ্বিমুখী মানসিকতার মানুষ থেকে দূরে থাকুন

মানুষের মুখ আর মন এক নয়, এই প্রবাদটি আমরা বহুবার শুনেছি। জীবনের নানা প্রেক্ষাপটে এর সত্যতা আরো গভীরভাবে উপলব্ধি করি।সমাজে এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা মুখে একরকম কথা বলেন, কিন্তু কাজের বেলায় অন্য কিছু করেন। এদেরকেই আমরা দ্বিমুখী মানসিকতার মানুষ বলে থাকি।

বিস্তারিত...

সহযোগিতা’র আড়ালে শোষণ? মার্কিন যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তির অপ্রকাশ্য চেহারা 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে নতুন খনিজ উন্নয়ন চুক্তি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে একটি নতুন প্রভাব বলয় নির্মাণের সূচনা করেছে। চুক্তিটি, যা বুধবার কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ও দীর্ঘ আলোচনার পর সম্পন্ন হয়, ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে।

বিস্তারিত...

মৃত্যু অবহেলিত এক বাস্তবতা

প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে', পবিত্র কুরআনের এই আয়াতটি (সূরা আল ইমরান, আয়াত ১৮৫) কেবল ধর্মীয় কোনো বাণী নয়, বরং এক চরম বাস্তবতাও। আমরা পৃথিবীর জীবনকে এতটাই আকড়ে ধরেছি যে, মৃত্যুকে ভুলে থাকার নাম করে জীবনের মূল উদ্দেশ্যকে হারিয়ে ফেলছি। অথচ মৃত্যু অনিবার্য, নির্ধারিত এবং অপ্রতিরোধ্য। ধনী-দরিদ্র, রাজা-প্রজা, প্রভাবশালী-নামহীন কারো রেহাই নেই।

বিস্তারিত...

বেলুচিস্তান: স্বাধীনতাকামী আন্দোলনের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বিস্তৃত ও খনিজ-সমৃদ্ধ এলাকা বেলুচিস্তান আবার আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। প্রশ্ন উঠছে: বেলুচিস্তান কি স্বাধীনতার পথে এগোচ্ছে? নাকি এটি আরও একটি দমন-পীড়নের অধ্যায় মাত্র?

বিস্তারিত...

গাজা: ব্যবসায়িক স্বার্থে গোটা জাতিকেই উৎখাত করতে চাইছে ‘ট্রাম্প কোম্পানি’

১৫ ফেব্রুয়ারি, ২০২৪-এ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের মিডল ইস্ট ইনিশিয়েটিভ -এর ফ্যাকাল্টি চেয়ার প্রফেসর তারেক মাসউদ সাক্ষাৎকার নিয়েছিলেন জ্যারেড কোরি কুশনার-এর।জ্যারেড কোরি কুশনার হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। সম্পর্কের দিক থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জামাতা।

বিস্তারিত...

চীন-আমেরিকা শুল্ক যুদ্ধ : সয়াবিনে ব্রাজিলের অপ্রত্যাশিত লাভ, কিন্তু পরিবেশের ক্ষতি

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বাজারে এক গুরুত্বপূর্ণ সয়াবিন রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। মার্কিন কৃষি বিভাগের (ইউ এস ডি এ) তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকা তাদের মোট সয়াবিন রপ্তানির প্রায় ৬২% চীনে রপ্তানি করত। আমেরিকান সয়াবিন অ্যাসোসিয়েশনের প্রধান অর্থনীতিবিদ স্কট গার্ল্টের বক্তব্য থেকেও এটি স্পষ্ট।

বিস্তারিত...

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন: এক গভীর সঙ্কট

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর মাত্র একশো দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির এক দ্বিধান্বিত ও টালমাটাল পথে প্রবেশ করেছে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪