| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানের ফার্স প্রদেশে রোববার (সকাল ৮টা ১১ মিনিটে, স্থানীয় সময়) ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোহর এলাকা, যেখানে কম্পন সবচেয়ে বেশি ধরা পড়েছে।

বিস্তারিত...

পাকিস্তানের ১২ শহরে অতর্কিত হামলা, নিহত ৮০ সেনা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটাসহ ১২টি শহরে অতর্কিত হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্যরাও রয়েছেন।

বিস্তারিত...

ইরানে দুই শহরে গ্যাস বিস্ফোরণের নিহত ৫

ইরানে পৃথক দুটি আবাসিক ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এই বিস্ফোরণগুলোতে আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, গ্যাস লিক থেকেই জমে থাকা গ্যাসে এসব বিস্ফোরণ ঘটেছে।

বিস্তারিত...

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েনের মাঝেই আলোচনার পথে অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে এবং আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে পারে। এমন আশাই করছেন তিনি।

বিস্তারিত...

রুশ নারীর শয্যাসঙ্গী হওয়ার পর বিল গেটসের যৌনরোগ হয়!

যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত আরও কিছু ফাইল প্রকাশ করল আমেরিকার বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলির মতো নতুন ফাইলগুলিতেও বিশিষ্টজনেদের নাম রয়েছে। এই ফাইলগুলিতে নাম রয়েছে ইলন মাস্ক, বিল গেটস, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের। নতুন প্রকাশিত ফাইলগুলির মধ্যে রয়েছে বেশ কিছু ইমেলও।

বিস্তারিত...

নিহত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা মহারাষ্ট্রের প্রথম নারী উপমুখ্যমন্ত্রী

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সম্প্রতি উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার।

বিস্তারিত...

২০০ বছরের ইতিহাসে রাশিয়ায় রেকর্ড তুষারপাত

রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে তুষারপাতের পরিমাণ দেশটির বিগত ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় তুষারের স্তর ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত গভীর বলে জানা গেছে।

বিস্তারিত...

ভারতে কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রস্তাব মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক রাজনৈতিক মিত্র শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। মেটা ও ইউটিউবের বিশ্বের সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত ভারত এভাবে তরুণদের স্বাস্থ্য ও

বিস্তারিত...

কঙ্গোর খনি ধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে, বিদ্রোহী দখলাধীন এলাকায় একটি খনি ধসে ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায়, যেখানে খনির শ্রমিক, বাজারে কাজ করা নারী ও শিশুদের মধ্যে বহু মানুষ চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার করল ইসরায়েল

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

বিস্তারিত...

ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় সাময়িক বিরতি দিলো রাশিয়া

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাময়িক বিরতি দিয়েছে রাশিয়া। এই বিরতি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে মস্কো।

বিস্তারিত...

ইরানের ইন্টারনেট সংযোগ আংশিক পুনরুদ্ধার, কিন্তু ভবিষ্যত এখনও অন্ধকার

ইরানে কয়েক সপ্তাহের ডিজিটাল ব্ল্যাকআউটের পর আংশিকভাবে ইন্টারনেট পুনরায় চালু হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এর পরও ইরানের ইন্টারনেটের ভবিষ্যৎ মলিন।

বিস্তারিত...

মদপান ও শারীরিক সম্পর্কের অভিযোগে যুগলকে ১৪০ বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক এবং মদপানের অভিযোগে যুগলকে মোট ১৪০ বেত্রাঘাত করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী তরুণীকে

বিস্তারিত...

পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঁচ সপ্তাহেরও বেশি সময় কোনো দর্শনার্থী বা আইনজীবীর সঙ্গে দেখা করতে পারেননি। তার পরিবার ও দলের পক্ষ দাবি করছে, এটি করা হয়েছে তাঁর বার্তাগুলো বিশ্বের কাছে পৌঁছানো রোধ করার জন্য।

বিস্তারিত...

মিয়ানমারে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল সামরিক-সমর্থিত দল

মিয়ানমারের তিন ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সেনা-সমর্থিত ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (USDP) প্রায় সকল আসনে বিজয়ী হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে খবর পাওয়া গেছে, নির্বাচনের ফলাফলে USDP নিম্নপক্ষ পিয়িথু হ্লুট্টোতে ২৬৩ আসনের মধ্যে ২৩২টি ও ঊর্ধ্বপক্ষ অ্যামোথা হ্লুট্টোতে ১৫৭

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪