যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি কানাডার পররাষ্ট্র ও বাণিজ্যনীতিকে লক্ষ্য করে কঠোর মন্তব্য করেছেন। ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন পরিকল্পনায় কানাডার আপত্তিকে কেন্দ্র করেই এ সমালোচনা। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্যোগে পাশে না দাঁড়িয়ে কানাডা ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছেযার পরিণতি ভয়াবহ হতে পারে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক টানাপোড়েনের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে গুরতর উদ্বেগের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতিবেশি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত উলফা ও অন্যান্য জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এক বছর আগে এ প্রক্রিয়া শুরু হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম জাতীয় নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা
ইরানকে ‘নজরে রাখতে’ দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে ইরানজুড়ে ছড়িয়ে পড়া ব্যাপক বিক্ষোভে কতজন প্রাণ হারিয়েছেন—এ নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির সরকার। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, এই বিক্ষোভে মোট নিহত হয়েছেন ৩ হাজার ১১৭ জন। সরকারি ব্যাখ্যা অনুযায়ী, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।
পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র করাচিতে সংঘটিত ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। করাচির ব্যস্ত শপিং এলাকা গুল প্লাজার একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৩০ জনের দগ্ধ মরদেহ। এ নিয়ে পুরো শপিং কমপ্লেক্সে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে, আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত হয়েছেন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারা শহরের আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিচারক শিনিচি তানাকা এ আদেশ দেন। ২০২২ সালে প্রকাশ্যে শিনজো আবেকে গুলি করে হত্যার ঘটনা সারা বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকীকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। মঙ্গলবার (২০ জানুয়ারি) হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মী ট্রাম্প প্রশাসনের কঠোর ও আগ্রাসী অভিবাসন নীতির প্রতিবাদে রাজপথে নেমে আসেন।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।
যুদ্ধ শেষে গাজা উপত্যকায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত বছর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
করাচির একটি বিশাল শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এখনো ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। সোমবার ধোঁয়ায় পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রয়টার্স জানায়, শনিবার গভীর রাতে করাচির ঐতিহাসিক এলাকার গুল প্লাজায় আগুনের সূত্রপাত হয়। বহুতল এই বিপণিবিতানে প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে, যার আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড়। আগুন নেভাতে টানা ২৪ ঘণ্টার বেশি সময় লেগে যায়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেলে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সোমবার কাবুলের শাহর-ই-নও এলাকায় একটি হোটেলকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটনো হয়েছিল, এতে হতাহতের ঘটনা ঘটেছে।