| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরাইলে

রিপোর্টার্স২৪ ডেস্ক : গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় নৌযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরাইলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনী।

বিস্তারিত...

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী ‘স্ক্যাফোল্ডিং’ ধসে নিহত কমপক্ষে ৩৬ জন নিহত

ইথিওপিয়ার একটি গির্জায় অস্থায়ীভাবে নির্মিত ‘স্ক্যাফোল্ডিং’ ধসে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) পূর্বে আরের্তি শহরে সকাল ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিচ্ছিলেন।

বিস্তারিত...

মরক্কোতে চলছে ‘জেন-জি’ দের আন্দোলন

আফ্রিকার দেশ মরক্কোতে টানা চতুর্থ দিনের মতো ‘জেন-জি’ প্রজন্মের তরুণদের নেতৃত্বে বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় দুই শতাধিক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশজুড়ে হাজারো বিক্ষুব্ধ মানুষ সড়কে নেমে আসে। তারা দুর্নীতি দমন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন।

বিস্তারিত...

বিশ্বে প্রথম ৫০০ বিলিয়নের মালিক হলেন ইলন মাস্ক

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বিস্তারিত...

গাজামুখী ১৩ নৌযান আটকালো ইসরায়েল, আটক ২০০ অধিকারকর্মী

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ এ তথ্য জানান। ওই পোস্টে সাইফ লিখেছেন, ওই ১৩টি নৌযানে ৩৭ দেশের ২০১ জনের বেশি ছিলেন। তাঁদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন।

বিস্তারিত...

শিম্পাঞ্জি বিশেষজ্ঞ গুডঅলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

শিম্পাঞ্জি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ সংরক্ষণবাদী ও প্রাইমাটোলজিস্ট (যিনি প্রাইমেট প্রজাতির জীবন-আচরণ-বিবর্তন নিয়ে কাজ করেন) জেন গুডঅল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

বিস্তারিত...

গাজাগামী ত্রাণবহর ফ্লোটিলা থেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজন কর্মী গ্রেপ্তার করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহরে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা।

বিস্তারিত...

সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক

গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরাইল।

বিস্তারিত...

‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে : শহিদুল আলম

ফিলিস্তিনের গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহরের ‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে বলে জানিয়েছেন এ যাত্রায় অংশ নেওয়া বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

বিস্তারিত...

হামলা যে কোনো মুহূর্তে’ গাজাগামী ফ্লোটিলার গতিপথে ইসরায়েলি যুদ্ধজাহাজের অগ্রসর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ।

বিস্তারিত...

গাজার উদ্দেশ্যে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলা, সামনে আর মাত্র ১৬০ কিমি পথ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আর মাত্র ৯০ নটিক্যাল মাইল বা ১৬০ কিলোমিটার দূরে রয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।

বিস্তারিত...

ভারতে কারারক্ষীকে পিটিয়ে বাংলাদেশিসহ ৬ বন্দির পলায়ন

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতে রক্ষীকে পিটিয়ে কারাগার থেকে পালালেন এক বাংলাদেশি বন্দি। একইসঙ্গে পালিয়েছেন ভারতের আরও পাঁচ বন্দি। বুধবার (১ অক্টোবর) দেশটির ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে ঘটেছে এ ঘটনা।

বিস্তারিত...

ছাত্রীদের যৌনতা বিষয়ক ম্যাসেজ পাঠাতেন স্বামী চৈতন্যানন্দ

ভারতের স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর গ্রেপ্তারের পর তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এমন চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে। ওই চ্যাটে ছাত্রীদের ওপর তাঁর যৌন হয়রানির চিত্র উঠে এসেছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি ছাড়ছেন প্রায় ১ লাখ কর্মকর্তা-কর্মচারী

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দাপটে চাকরির বাজারে যখন টিকে থাকার লড়াই, তখন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো চিত্র। যেখানে বেসরকারি খাতের কর্মীরা চাকরি আঁকড়ে ধরে আছেন, সেখানে হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী স্বেচ্ছায় দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪