মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন , তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে । একইসঙ্গে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি ‘অভ্যন্তরীণ যুদ্ধ’ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণাও দিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি এই কথা জানিয়েছেন।
যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর জানিয়েছে,ফরাসি বার্তা সংস্থা এএফপি
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইউরোপীয় পার্লামেন্টে কর্মরত এক জার্মান নাগরিককে চার বছর নয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
আজকের অঙ্গীকার এক সাথে হবো বারবার, নিরাপত্তা রক্ষায় হবে আমাদের অধিকার " এই স্লোগানকে সামনে রেখে পর্তুগালের ‘আমাদোরা’ ও ‘সিন্ত্রা’র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠন হলো "বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আমাদোরা সিন্ত্রা "।
আফগানিস্তানে তালেবান প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। ফলে পুরো দেশজুড়ে কার্যত একটি ডিজিটাল ব্ল্যাকআউটের সৃষ্টি হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোএলিনা দেশজুড়ে জেন-জি তরুণদের বিক্ষোভের পর সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চাওয়র পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনও হামলা করা হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
দক্ষিণ চীন সাগরে উদ্ভূত টাইফুন বুয়ালোই-এর আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২১ জন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত এক দিনে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬৬ হাজার ৫৫ জনে পৌঁছেছে বলে সোমবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আফগানিস্তানে তালেবান সরকার সারা দেশে টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে তারা 'অশ্লীলতা রোধ' করতে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছিল। বিষয়টি জানিয়েছে বিবিসি।
সাপে ভরা পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিলেন। ৫৪ ঘণ্টা ধরে সাপের কামড়, মশার কামড়, ক্লান্তি নিয়ে কুপের দেওয়াল ধরে আটকে থাকলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব চীনে। ৫৪ ঘণ্টা ধরে কূপে আটকে থাকার পর উদ্ধার করা হয় তরুণীকে। আলৌকিক ভাবে প্রাণে বেঁচেছেন তিনি।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং পুনর্গঠনের লক্ষ্যে একটি ব্যাপক ও উচ্চাভিলাষী শান্তি প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।