| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হাসিনার বক্তব্যের দায় নেবে না ভারত: হর্ষবর্ধন শ্রিংলা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

আন্তর্জাতিক মঞ্চে চীনের অসভ্যতা, কড়া জবাব ফিলিপাইনের

দক্ষিণ কোরিয়ার রাজধানীতে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো সি তেওদোরো জুনিয়র। ভাষণের মাঝপথে চীন সমর্থিত একটি চিরকুট হাতে পাওয়ার পর, মঞ্চেই বেইজিংয়ের এই আচরণকে দাদাগিরি, ব্ল্যাকমেইল ও অসভ্যতা বলে সমালোচনা করেন তিনি।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জড়াচ্ছে মিসর? যে বার্তা দিল পাকিস্তান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের বিস্তার নিয়ে ফোনে আলোচনা করেছেন মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তার মিসরীয় প্রতিপক্ষ বদর আবদেলাত্তির সঙ্গে ফোনে কথা বলেন।

বিস্তারিত...

ইরানের ৫ ট্যাঙ্কারে হামলার জবাব, ২ মার্কিন জাহাজসহ ২০ লক্ষ্যবস্তুতে আঘাত

পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের পাঁচটি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে দুটি মার্কিন জাহাজ, আটটি ট্যাঙ্কার এবং আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসি নৌবাহিনীর দাবি, পারস্য উপসাগরে ইরানের পাঁচটি ট্যাঙ্কারের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান দুই দিনে দুবার মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে—এমন অভিযোগের পর মঙ্গলবার এই হামলা চালানো হয়। এর জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল আজরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জর্ডানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ধ্বংস করেছে।

বিস্তারিত...

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনও তথ্য নেই : জয়সওয়াল

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনও তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরের বিষয়ে নতুন কোনও তথ্য তার কাছে নেই।

বিস্তারিত...

মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ আটক ২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানের আগে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। অনুষ্ঠানের ভেন্যুতে ভুয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয়পত্র নিয়ে প্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে। তাদের আটকের পর উদ্বেগ আরও বেড়েছে।

বিস্তারিত...

হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো বন্ধ হয়নি: সৌদি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যাপক হামলার পরও তাদের সঙ্গে সংকট সমাধানের কূটনৈতিক পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি স্পষ্ট করে বলেছেন যে সংঘাতের নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় রিয়াদ সর্বদা কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।

বিস্তারিত...

জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রে কখন কমতে পারে, জানালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হলে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, এ বিজয়ের পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে। পরে সেটি ২ ডলারের নিচেও নেমে আসতে পারে।

বিস্তারিত...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার

পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের অবৈধ ইহুদি বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাজ্য। ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লন্ডন, এখন শুধু তা কার্যকরের অপেক্ষা।

বিস্তারিত...

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের কূটনীতিতে যুক্ত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

বিস্তারিত...

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে গত এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ। গত সপ্তাহে এই নৌপথ দিয়ে চলাচল করেছে মাত্র ৭৭টি জাহাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

ভারতে তীর্থযাত্রীবাহী গাড়ি উল্টে নিহত ১২

ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জনের বেশি। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন: শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতের দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪