সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার এ হামলা চালানো হয়।মার্কিন কর্মকর্তাদের বরাতে ‘এক্সিওস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিরাপত্তাবিষয়ক প্রাইম-টাইম ভাষণ প্রধান টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের তীব্র সমালোচনা করেছেন তিনি। সম্প্রচারমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্ব উগান্ডায় শিক্ষাসফরে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কূটনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে জটিল পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর ইসলামাবাদে আশঙ্কা তৈরি হয়েছে, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে দেশটি যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের প্রভাবের মধ্যে সরাসরি জড়িয়ে পড়তে পারে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, অন্টারিওর উইন্ডসর ও যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটকে সংযুক্তকারী নতুন গর্ডি হাও সেতুর টোল আয়ের অর্থ শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করা হবে না। সেতু নির্মাণে কানাডার করা পুরো বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার পরই টোল আয়ের ভাগাভাগি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভালোবাসার মানুষের সামনেই সেতু থেকে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। তবে প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই কোনো পদক্ষেপ না নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত হেঁটে চলে গেছেন তার সঙ্গে আসা প্রেমিকা।
মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় যৌথ অভিযানে ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ৮১ জনই বাংলাদেশি।
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক সাফল্য অর্জন করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতের ল্যাটিন আমেরিকায় মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি ইরান ইস্যুতেও আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এর ফলে নতুন করে মূল্যস্ফীতির চাপ বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও জোরালো হয়েছে। এই পরিস্থিতির নেতিবাচক প্রভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতনের মুখে পড়েছে।
ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আহতদের জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন। হামলার পর এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। এছাড়া হামলার বিস্তারিত কারণ বা নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।
পর্যটকদের যাতায়াত সহজ করতে স্পনসর বা আয়োজক ছাড়াই পাঁচ বছর মেয়াদি ‘মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা’ চালু করেছে দুবাই। নতুন এই সুবিধার মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের নাগরিক একাধিকবার দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বর্তমানে দেশটির শীর্ষ কূটনৈতিক মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আছে; তবে একই সঙ্গে জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়র জন্য আলোচনার দরজাও খোলা রেখেছে।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে এর জবাব ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে ইরান এমন পাল্টা জবাব দেবে, যাতে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলোও ধ্বংস হয়ে যেতে পারে।
মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ। যদিও ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এটিকে সংঘাত ও নির্যাতনের মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের চলমান মানবিক সংকটের আরেকটি মর্মান্তিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ৫০০ জনের বেশি আরোহী নিয়ে দুটি নৌকা মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার খবরে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।
দণ্ডিত প্রয়াত শিশু যৌন নিপীড়ক ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন সম্পর্ক ছিল—এমন গুঞ্জন দীর্ঘদিন ধরেই ছিল। এবার সেই গুঞ্জনের পালে জোরালো হাওয়া দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে শীর্ষ মহলের সঙ্গে গভীর যোগাযোগ ছিল এপস্টিনের।