| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাগুরায় হিন্দু পরিবারের ওপর চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুট

মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামের রায় পরিবারের সদস্যদের ওপর মঙ্গলবার (২৭ মে) গভীররাতে দুর্বৃত্তরা চেতনানাশক বিষ স্প্রে প্রয়োগে করে অজ্ঞান অবস্থায় সর্বস্ব লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের তিনজন সদস্য মাগুরা সদর হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার (২৬ মে) সকালে মাগুরার শ্রীপুর উপজেলাতে তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভউদ্বোধন ঘোষনা করা হয়েছে। মেলা উপলক্ষে সকালে ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে এ

বিস্তারিত...

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা। রোববার (২৫ মে) আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

বিস্তারিত...

শ্রীপুরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

মাগুরার শ্রীপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মুন্সী ওরফে দুলাল ও তার বড় পুত্র শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে শনিবার(২৪ মে ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি বীরমুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে তারই ছোটভাই ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম।

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, লাল ফিতা কর্তন, রঙিন বেলুন উড্ডয়ন,আলোচনা সভা ও অতিথিবৃন্দের মেলা পরিদর্শন অনুষ্ঠিত হয়

বিস্তারিত...

বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বন্ধুদের সাথে কুমার নদে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে রিমন হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।

বিস্তারিত...

অভয়নগরে কৃষক দল নেতা হত্যা, পুলিশ হেফাজতে ২

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে হেফাজতে নিয়েছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটী এলাকা থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

বিস্তারিত...

২৪ ঘণ্টার মধ্যে পাঁচ লাখ টাকা না দিলে তোর জন্য ছয়টি বুলেট বরাদ্দ

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের সাবেক নেতা আশরাফুল আলমের (৩৮) কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি হুমকি দেন।

বিস্তারিত...

অভয়নগরে কৃষক দলের সভাপতিকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাছের ঘের নিয়ে এক সালিশ বৈঠকে অংশ নিতে ডহর মশিহাটী এলাকার বারিধা গ্রামে যান তরিকুল ইসলাম। সালিশের এক পর্যায়ে কিছু বিষয় নিয়ে গোলোযোগ বাধলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে ও কুপিয়ে আহত করে।

বিস্তারিত...

গেজেট আটকাতে ইউএনও-ডিসির নীলনকশা

২০২১ সালের ১৬ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে চলতি বছরের ২৭ এপ্রিল ওই ফলাফল বাতিল করে মোবাইল প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল নির্বাচন কমিশনকে (ইসি) ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দেয়। মাস ঘুরতে এলেও সে গেজেট এখনও প্রকাশ করেনি ইসি।

বিস্তারিত...

অভয়নগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে ২০ মে (মঙ্গলবার) সকালে শাকিল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ

বিস্তারিত...

কুয়েটে নতুন মেরুকরণ, দুই গ্রুপে বিভক্ত শিক্ষার্থীরা

দুই সপ্তাহেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা। লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এই আন্দোলনে একাত্মতা জানিয়ে অংশ নেয় শিক্ষার্থীদের একাংশ।

বিস্তারিত...

কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে ৩ ভাই-বোন আহত

যশোরে বোমা বিস্ফোরণে আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪