লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট ও নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
দাগনভূঞা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম আমিনবাজারের ইজারা না পেয়ে ইজারাদার খলিলুর রহমান মানিকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ ও নতুন নির্বাচন আয়োজনকে ঘিরে মতবিরোধের জেরে জামায়াতপন্থী সাত আইনজীবী পদত্যাগ করেছেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে বুধবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমুল্যাহ গ্রামে অবস্থিত 'করমুল্যাহ হযরত আয়েশা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানা'র জায়গা দখল, নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি, চলাচলে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে আর কোনো ধরনের কালক্ষেপণ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঊষাতন তালুকদার। তিনি বলেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে টালবাহানা চললে তার ফলাফল সময়ই বলে দেবে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে অচেতন হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মাছুয়াখাল-চারটভাঙা এবং খর্গপুর থেকে মেহরন দালাল বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু করে দীর্ঘ প্রায় চার বছর ধরে লাপাত্তা রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এতে এলাকার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম মহানগর-এর কর্ণফুলী বাজার (আগ্রাবাদ) ও কাজীর দেউড়ি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় অভিযান চলাকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও গোপনে নির্বাচন আয়োজনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
চট্টগ্রামের হালদা নদীতে মাছ না মিললে অনেক জেলে পরিবারের ঘরে নেমে আসে অভাব-অনটন। অনেক সময় চাল কেনার টাকাও জোটে না। এমন বাস্তবতায় বিকল্প আয়ের পথ তৈরি করতে হালদা পাড়ের জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে আসন্ন কুরবানির ঈদে খাসি ছাগল না দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।