| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কথা রাখলেন মিন্টুপুত্র: প্রাণ ফিরে পেল দাগনভূঞার দাদনার খাল

ময়লার স্তুপ থেকে স্বচ্ছ পানির ফোয়ারা দেখা দিয়েছে, দখলে-দূষণে ভরাট থাকা দাগনভূঞার দাদনা খালে। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে ময়লা-আবর্জনার স্তুপে দাদনার খালে পানি প্রবাহিত হতে পারেনি। আর অন্যদিকে একটি মহল সুযোগ বুঝে দখল করে নিয়েছিল খালের এক তৃতীয়াংশ।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৫ টাকার বিরোধে প্রবাসী ছোট ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধের জেরে প্রবাসী আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সামান্য লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলম ও তার সহযোগীরা আলমগীরকে মারধর শুরু করেন।

বিস্তারিত...

ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিস্তারিত...

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগের ৬ নেতা আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মিকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুকরণের দাবি

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুকরণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিপি ও ছাত্র ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিস্তারিত...

রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটির রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিস্তারিত...

যারা বাংলাদেশ গড়ায় বাধা হয়ে দাঁড়াবে তারা দেশের শত্রু: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মব মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা।

বিস্তারিত...

শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। উপস্থিত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

বিস্তারিত...

নকল দূরীকরণের মতো কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ব: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং মুক্ত দেশ গড়ে তোলা হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই। আর লক্ষ্মীপুরেতো নাই-ই।

বিস্তারিত...

রমজান সামনে রেখে দাম কমানোর আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, উৎসব এলে দাম বাড়বে—এই সংস্কৃতি বদলাতে হবে। বরং উৎসব-পার্বণে দাম কমানোর ইতিবাচক চর্চা গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নগরের ঐতিহ্যবাহী পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন

বিস্তারিত...

চবি ল্যাবরেটরি কলেজে অধ্যক্ষের কক্ষে তালা, পরীক্ষা বর্জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুরোনো শিক্ষকদের বহিষ্কার ও অবৈধ নিয়োগের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। বুধবার সকালে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

বিস্তারিত...

নোয়াখালীতে তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ নেতাকর্মীদের

নোয়াখালীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তবে প্রশাসন বলছে, কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

বিস্তারিত...

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিস্তারিত...

টেকনাফে ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলে অপহৃত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে ফেরার পথে পাঁচ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া অংশ থেকে জেলেদের অপহরণ করা হয়। তারা মাছ ধরার পর উপকূলে ফিরছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪