জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার আগেই দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ অন্তত অর্ধশতাধিক গ্রামে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করেন মির্জাখীল দরবার শরিফ–এর অনুসারীরা।
লক্ষ্মীপুর-৩ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ্যানি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক।
চাঁদপুরের কচুয়ায় বিদেশে পাঠানো টাকা পরিশোধকে কেন্দ্র করে মারধর ও কাঠের আঘাতে কেরামত আলী (৫৮) নামে ব্যাক্তিকে হত্যার অপরাধে আসামী মো. মোশারফ হোসেন (৩৫) ও মো. ইয়াছিন (৩৭) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি–২৯৯ আসনে ধানের শীষ প্রতীকে দেশে সর্বোচ্চ ব্যবধানে ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে গভীর রাতে এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক প্রবাসী পরিবারের ওপর হামলা চালিয়ে স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে স্থানীয় বাড়ির পুকুরে বিরল প্রজাতির মিল্ক ফিশ (২ কেজি ১৫০ গ্রাম) পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, রোববার সকালে হাতিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আগমনী কিল্লা এলাকার একটি পুকুরে মাছটি পান স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল মান্নান। মাছটি প্রথম দেখার পর তিনি এবং তাঁর পরিবার তা রান্না করে খেয়েছেন। আব্দুল মান্নানের জামাই আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের মাছ আগে কখনও দেখিনি। স্বাদ খুবই সুস্বাদু এবং কিছুটা লবণাক্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিভাগটির শিক্ষক বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।
টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এসব জেলেদের ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশে রওনা হন। পরে এসব জেলেদের বিজিবির মাধ্যমে ফেরত পাঠানো হয়।
পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন,শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিকতত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩৬ প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনের বিধি অনুযায়ী, কোনো সংসদীয় আসনে প্রার্থী বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে ১২ শতাংশ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
নোয়াখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জেলা জামায়াতে ইসলামী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন নোয়াখালীর হাতিয়া আসনে হিন্দুসম্প্রদায়সহ বিভিন্ন বাড়িঘরে ১১ দলীয় জোটের লোকজন হামলা-ভাঙচুর ও মারধর
ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেলেও ভোটারদের মনোভাব ছিল ইতিবাচক এমন দাবি করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।