| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৪:৫২:৩৯:পূর্বাহ্ন  |  ১৪২২৪৭২ বার পঠিত
মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের ক্যাম্পের ই ব্লকে আগুনের এই সূত্রপাত হয়।

রাত সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পাশাপাশি সহযোগিতা করছেন ব্লকের বাসিন্দারা। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪