| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৬:৫২:০৯:পূর্বাহ্ন  |  ১৪২৮৬২২ বার পঠিত
হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিবও হামলার শিকার হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় একটি ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সাংবাদিক মিরাজ উদ্দিন ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী।

হামলায় মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও চিকিৎসাধীন রয়েছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪