| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১০:৫৭:২৯:পূর্বাহ্ন  |  ৫৩১৭৮৮ বার পঠিত
দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয়দের অভিযোগ, মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়। পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুন ও তার ১৫ বছর বয়সী মেয়ে জামিলা আক্তার। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, মধ্যরাতে কান্নার আওয়াজ শুনে কয়েকজন বাড়ির বাইরে বের হন। আওয়াজ থেমে যাওয়ায় তারা আবার বাড়িতে ফিরে যান।

শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে জামিলাকে খোঁজার সময় বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় অন্য মেয়ের বাড়িতে ছিলেন।

নিকট আত্মীয় সোহেল রানা জানান, ঘটনার রাতে দাদিকে হত্যা করার পর নাতনিকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। এরপর তাকে হত্যা করা হয়। তিনি দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪