| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার হত্যা মামলায় বিএনপির ১২৩ জন খালাস

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যার মামলায় বিএনপির ১২৩ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ১৫ হাজার মানুষ পানিবন্দি

উজানের পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার থেকে ১৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিস্তারিত...

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। আজ বুধবার ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে হাড়িভাসা এলাকার নৈশ্য প্রহরী ও স্থানীয় মানুষ তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে তুলে দেয়। সেখান থেকে তাদের আটক করে নিয়ে যায় বিজিবি।

বিস্তারিত...

বিলুপ্তির পথে তিস্তার সুস্বাদু বৈরালি মাছ

উত্তরাঞ্চলের তিস্তা নদী থেকে হারিয়ে যেতে বসেছে একসময়কার জনপ্রিয় ও সুস্বাদু দেশি মাছ বৈরালি। কয়েক দশক আগেও নদীতে প্রচুর বৈরালি ধরা পড়লেও এখন তা বিরল দৃশ্য। বাজারে অল্পসংখ্যক বৈরালি এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টিপাতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় এ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।

বিস্তারিত...

জিংকসমৃদ্ধ ধান চাষে সচেতনতা বাড়াতে মতবিনিময়

মানবদেহে জিংকের উপকারিতা ও ঘাটতি পূরণে জিংকসমৃদ্ধ ধান চাষ সম্প্রসারণে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্প এবং আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে ঢুকছে পানি।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে চাষ হচ্ছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন জাতের আখ

অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও দেশীয় উদ্ভাবনী—এ তিন জাতের আখ চাষ করে কৃষকের দোরগোড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ঠাকুরগাঁও আঞ্চলিক সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট। গবেষণা মাঠে সাফল্যের পর এসব আখ এখন পৌঁছাচ্ছে কৃষকের খেতে।

বিস্তারিত...

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে এ ঘটনা।

বিস্তারিত...

বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে এ ঘটনা।

বিস্তারিত...

লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে : নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর দিয়ে তেমন আমদানি-রফতানি হয়না এবং লোকশানে রয়েছে, সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে।

বিস্তারিত...

ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি: সিইসি

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে।

বিস্তারিত...

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ জেলায় বন্যার শঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিস্তারিত...

অপসারণের এক বছর, শিক্ষক ভবেশের জীবনে অনাহার-অর্ধাহার

পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “ভবেশ চন্দ্র রায়ের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। উত্তর এলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিস্তারিত...

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১১ জন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪