ঠাকুরগাঁও সদরের ভূল্লি এলাকায় এক সন্তানের জননীকে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক নারীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুুুুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে কয়েকগুণ।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’ অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা অংশ নেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
ঠাকুরগাঁওয়ে ভাড়ায় চালানো অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৫ বছরের কিশোর চালক রাকিবকে হত্যার অভিযোগ উঠেছে।
দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
উত্তরের জনপদে যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গাইবান্ধার হরিপুর–চিলমারী ‘মাওলানা ভাসানী’ সেতুর স্বপ্নযাত্রা শুরু হলো
রাতের আঁধারে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
হবিগঞ্জের নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা এসেছে। আগস্ট মাসের এ বিলের বিলম্ব ফি ধরা হয়েছে আরও সাত হাজার ৫৯৫ টাকা।
আধুনিকতার স্রোত থেকে অনেক দূরে, এখনও একদল মানুষ প্রকৃতির আদিম জীবনযাত্রায় নির্ভরশীল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত তিস্তা গার্ডার সেতুটি অবশেষে আগামীকাল বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উদ্বোধন হতে যাচ্ছে। এদিন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধায় সেতুস্থলে এসে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করবেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আমদানিকারকরা জানান, ৬৩ শতাংশ শুল্ক দিয়ে চাল ছাড়া হলে শুল্ক পরিবহন অন্যান্য খরচসহ প্রতি কেজির চালের মূল্য দাঁড়ায় প্রায় ৯০ টাকা। গত বছর ২ শতাংশ শুল্ক দিয়ে চাল খালাস করা হয়েছিল। এই বছরেও চাল আমদানিরতে ২ শতাংশ শুল্ক করা হলে চালগুলো খালাস করা যাবে।
উজান থেকে নেমে আসা ঢলে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে। পানি কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ।
শ্বশুর বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন কোহিনুর বেগম (৩৭) ও তার ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কিন্তু তারা আর বাড়ি ফিরতে পারেননি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও সন্তানের মৃত্যু হয়েছে।