লোডশেডিংয়ের কবলে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের সামনেই ইসলামী ছাত্র শিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এক শিবির নেতার মাথা ফেটে যাওয়ায় তাকে রাজারহাট উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের রাজারহাট স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং একটি গরু মারা গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল হোসেন (৩৮) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। রোববার (২৬এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্বামীর মারধর, নেশাজনিত অত্যাচার ও যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ তুলে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ।
২৫ বছরের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে ১২০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করে প্রশংসায় ভাসছেন আব্দুল করিম নামের এক ব্যক্তি। কখনো ভ্যান চালিয়ে, দারোয়ানের চাকরি ও কুলির কাজ করে যা আয় হতো; তার কিছু অংশ জমিয়ে এই কাজ করেন তিনি। সেতু নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে স্থানীয় লোকজন।
পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
সুদূর চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা দেড় মাসের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে।
বাড়ির মূল ফটকে পা রাখলেই এক মুহূর্তের জন্য মনে হতে পারে আপনি কোনো বিয়েবাড়ির সুসজ্জিত গেট দিয়ে প্রবেশ করছেন। মাথার ওপর লতা-পাতার শামিয়ানা, আর সেখান থেকে ঝুলছে সারি সারি রসালো ও মিষ্টি আঙ্গুর। তবে এটি কোনো কৃত্রিম সাজসজ্জা নয়, বরং কৃষক আবুল কালাম আজাদের নিপুণ হাতে গড়া এক জীবন্ত বাগান। ঠাকুরগাঁও সদর উপজেলার বসন্তপুর গ্রামের এই দৃশ্য এখন শুধু উপজেলা নয়, গোটা জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গ্রামের সাধারণ মানুষ ভালোবেসে তাকে এখন ডাকেন ‘আঙ্গুর কালাম’ নামে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকায় ট্রাক্টরের ট্যাংকি থেকে ডিজেল চুরির সময় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।
গাইবান্ধার একসঙ্গে বিষপানে প্রেমিকা মীম আক্তারের মৃত্যুর ৬ দিন পর মারা গেলেন প্রেমিক মোরছালিন হাসান পরশও
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে মিল না পাওয়ায় মোটরসাইকেল চালককে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। অনলাইনে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে।