| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সৌদিতে পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, দুই জনের মৃত্যু

চলতি বছর হজের জন্য বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। একই সময়ে সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মারা গেছেন।

বিস্তারিত...

বীরশ্রেষ্ঠদের নামে সংসদে গ্যালারির নামকরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা সাত বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়েছে।এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে স্বাধীনতার বীরত্বগাথা স্থায়ীভাবে স্থান পেল। গ্যালারিগুলোর পূর্বের ফুল ও নদীর নাম পরিবর্তন করে সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিস্তারিত...

১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল উদ্বোধন : প্রতিমন্ত্রী

ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান।

বিস্তারিত...

প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা।ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা।অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

বিস্তারিত...

তাপে পুড়ছে ২৭ জেলা, বছরের সর্বোচ্চ মাত্রা

চলতি বছরে প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে এই রেকর্ড তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া খুলনা বিভাগসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত...

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিস্তারিত...

সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে প্রথম দিনে সর্বমোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি দিয়েছে।বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়।

বিস্তারিত...

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত আজ

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিও’র অর্থ ইএফটিতে পাঠানোর লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে সংসদ গ্যালারি নামকরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠের নামে করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্থায়ীভাবে সংযুক্ত হলো।

বিস্তারিত...

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ফের ৭ হাজার টন ডিজেল আসছে

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে তৃতীয় দফায় ৭ হাজার টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে এই চালান পৌঁছাবে। ভারত থেকে সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আসায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

বিস্তারিত...

জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্যকে ধারণ করে জাতীয় ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে যেভাবে সবাই ঐক্যবদ্ধ ছিল, সেই শক্তিকে কাজে লাগিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে।

বিস্তারিত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া-এর ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২২ এপ্রিল) এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

বিস্তারিত...

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হাসপাতাল ও মাতৃসদনে রূপান্তর হবে: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

জাতীয় সংসদে জনকল্যাণমুখী একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দেশের বিভিন্ন শহরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ২০০টি সরকারি ভবনকে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করা হবে। সংসদের অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এসব

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর দুপুর ও বিকেলের খাবার খরচ ১৫০ টাকা

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে আপ্যায়নের ক্ষেত্রেও মিতব্যয়িতার নীতি অবলম্বন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দুপুর ও বিকেলের নাস্তা মিলিয়ে খাবার খরচ মাত্র ১৫০ টাকা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪