| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে সন্ধ্যায়

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে দেশের জনজীবন। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৪ এপ্রিল) গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে সন্ধ্যার পর কিছুটা স্বস্তি ফিরতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়: প্রেস সেক্রেটারি

রাজধানীর শাহবাগ থানায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী।

বিস্তারিত...

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়।

বিস্তারিত...

জাইমা রহমানকে নিয়ে কটূক্তি, শাহবাগ থানায় ছাত্রদল-শিবির মুখোমুখি

ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের। এ সময় উভয় পক্ষকে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা গেছে।

বিস্তারিত...

লোডশেডিংয়ে জনদুর্ভোগে সংসদে দুঃখ প্রকাশ

তীব্র গরমের মধ্যে দেশজুড়ে লোডশেডিংয়ে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে দেওয়া বিবৃতিতে তিনি জানান, গ্রাম-

বিস্তারিত...

এবার ঢাকায়ও হবে লোডশেডিং

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি ক্রমাগত বাড়তে থাকায় এবার ঢাকায় লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে প্রতিমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষি খাতে সেচব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিস্তারিত...

জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধীদলকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। কমিটি গঠনের মাধ্যমে সংকট সমাধানে সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কমিটিতে সরকারপক্ষ থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য থাকবেন।

বিস্তারিত...

সাত দিনের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি আগামী সাত দিনের মধ্যে সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রক্ষণাবেক্ষণ কাজের কারণে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় সাময়িক সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে বলেও তিনি জানান।

বিস্তারিত...

১ হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

দেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে বড় ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে ১ হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

বিস্তারিত...

হাম রোগীর জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

সরকারি হাসপাতালগুলোতে হামের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি নির্দশনায় বলা হয়েছে, শয্যাসংকটের কারণ দেখিয়ে হামের রোগীকে অন্যত্র পাঠানো যাবে না।

বিস্তারিত...

ভুয়া সনদের অভিযোগে ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

জাল ও ভুয়া সনদের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগে দেশের বিভিন্ন কলেজের মোট ৩৩০ জন প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা

দেশের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপায় ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের মধ্যে। এ বিষয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিস্তারিত...

দ্বিতীয় রিফাইনারি না থাকায় জ্বালানি সংকট জটিল হয়েছে: সেনাপ্রধান

দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় জ্বালানি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিস্তারিত...

বিচারিক ক্ষমতা হারালেন বিচারপতি আব্দুল মান্নান

সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বিস্তারিত...

পুষ্টির ঘাটতিতে বাড়ছে হাম: স্বাস্থ্যমন্ত্রী

দেশে শিশুদের মধ্যে পুষ্টিহীনতার কারণে হামের প্রভাব বাড়লেও পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই রোগ মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪