গ্যাস সঙ্কটের কারণেই লোডশেডিং বেড়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমাদের সব থেকে বড় সমস্যা বিদ্যুৎ উৎপাদন এখনো গ্যাস নির্ভর। গ্যাসও আমদানি করতে হয়।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু রাখতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তার এই মন্তব্যে অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখারই কথা উঠে এলো।
বিমানের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব বিমান কেনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় শিগগিরই বোয়িংয়ের সঙ্গে নতুন একটি চুক্তি সই হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে আরও ২৮টি বিমান সংযোজন করা প্রয়োজন। তাই এর মধ্যে ১৪টি বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে, পাশাপাশি লিজের মাধ্যমে কয়েকটি বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চার জায়গা, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে বাস্তবায়ন করবে।
বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে ফেলতে চান বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না- এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন রুটে বাসভাড়া বাড়তি চাপের মুখে পড়েছে যাত্রীদের ওপর।
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর জ্বালানিবাহী জাহাজ। বৃহস্পতিবার বিকাল ও আজ সকালে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে এসেছে দুটি জাহাজ। এছাড়া আজ বিকালে জেট ফুয়েল নিয়ে আসবে আরও একটি জাহাজ। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা।
ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের লোকজন প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডি-র ১৩ বছর পেরিয়ে গেলেও ন্যায়বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন আহত শ্রমিকরা। অনেকের জীবন থমকে গেছে শারীরিক পঙ্গুত্ব ও আর্থিক অনিশ্চয়তায়।
রাজধানীর শাহবাগ থানার সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিক আহত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি।
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ধসে পড়া রানা প্লাজার জমিতে স্থাপিত অস্থায়ী বেধিতে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন।
ছুটির দিনের সকালেও স্বস্তি মিলছে না রাজধানীর বায়ুমানে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় আজও পিছিয়ে নেই ঢাকা। সংবেদনশীল গোষ্ঠীর জন্য শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir।