| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

বিস্তারিত...

‘মা-বাপদের আমরা কী জবাব দেব, নিজেদেরকে জবাব দিতে পারছি না’: শোক বার্তায় ড. ইউনূস

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'মা-বাপদের আমরা কী জবাব দেব? কী বলবো তাদেরকে? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না।'

বিস্তারিত...

‘চারপাশে শুধু আগুন, আর ধোঁয়া’—মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বেঁচে ফেরা শিক্ষকের করুণ বর্ণনা

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানচালকও রয়েছেন। দুর্ঘটনাটি দুপুর ১টা ৬ মিনিটে ঘটে, যখন এফ-৭ বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়।

বিস্তারিত...

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত তিনশতাধিক

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। নিহতদের মধ্যে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম রয়েছেন ।

বিস্তারিত...

‘বিমান বিধ্বস্তে নিহতদের মৃতদেহ শনাক্তের পরপরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে’

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মরদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিস্তারিত...

চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আমরা চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করব।

বিস্তারিত...

আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে: আইন উপদেষ্টা

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিস্তারিত...

বিমান দুর্ঘটনার ঘটনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংস্কার সংলাপের ১৬তম দিনের অধিবেশন মাঝপথে স্থগিত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন (এনসিসি)।

বিস্তারিত...

উত্তরায় উড়োজাহাজ বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় হতাহতের ঘটনায় তথ্য আদান-প্রদানের সুবিধায় হটলাইন চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হটলাইন নম্বর হল-০১৯৪৯০৪৩৬৯৭।

বিস্তারিত...

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির মারা গেছেন

সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলটকে নেওয়া হয়েছে সিএমএইচে

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে।

বিস্তারিত...

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি জানিয়েছে।

বিস্তারিত...

বিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। বিমানটি আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

বিস্তারিত...

বাংলা‌দেশের জার্সি পরে মাঠে ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে অধিকাংশ দল একমত: আলী রীয়াজ

রোববার (২০ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অধ্যাপক আলী রীয়াজ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪