| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াতসহ ৮ দল

জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি দল পূর্বঘোষিত ৫ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে । সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সবাই যখন ঐকমত্যে পৌঁছেছিলাম কখন হঠাৎ করে একটি দল এর বিরোধিতা করছে। আমাদের প্রত্যাশা তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই। বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বিস্তারিত...

জামায়াত ক্ষমতায় গেলে শালীনতার মধ্যে নাচতে পারবে নারীরা

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা শুধুমাত্র নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন দলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।

বিস্তারিত...

`বিএনপির ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে '

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,‘সংস্কার বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য অপরিহার্য। এখানে আমরা কোন আপস মানি না।বিএনপির ভেতরে ভেতরে আরেকটা ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে বলে মনে হচ্ছে।

বিস্তারিত...

ডা. শফিকুর রহমান ফের জামায়াতের আমির নির্বাচিত

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ সেক্রেটা

বিস্তারিত...

জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা

ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকাল ৬টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

বিস্তারিত...

দেশের চিকিৎসা দরকার, নির্বাচনও পিআর পদ্ধতিতে: মুজিবুর রহমান

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার দাবি, গণভোটের বিরোধিতা মানেই গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করা।

বিস্তারিত...

আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার : ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বরেছেন,‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।’

বিস্তারিত...

গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার। গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন। এটার কোনো দুই পয়সার মূল্য নাই।’ শুক্রবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে যুক্তরাজ্যে এক দিনের জন্য যাত্রা বিরতি করেন শফিকুর রহমান। এ সময় লন্ডনের একটি হোটেলে তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলোচনায় এ কথা বলেন।

বিস্তারিত...

হিন্দুদের উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার।’

বিস্তারিত...

বিএনপি সরকারের ওপর চাপ প্রয়োগ করছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না

বিস্তারিত...

হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে।’ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

প্রত্যেক দল নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে, কিন্তু বিএনপি তা চায় না : ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন চায়।

বিস্তারিত...

আগারগাঁওয়ে সমাবেশ শেষে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিল জামায়াত

নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

‘দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না’

কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে চরম বিবাদে জড়িয়েছে দলটির মোশারফ গ্রুপ এবং ব্যারিস্টার শাকের গ্রুপ। হাতাহাতি, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা বলছেন, দলটির রক্ষণশীলতার পর্দা থেকে বেরিয়ে এসেছে ক্ষোভের স্ফূলিঙ্গ। অতীতে জামায়াতের নেতাকর্মীদের এমন বিভক্তি চোখে না পড়লেও হঠাৎ এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন এলাকাবাসী। দলের রীতিনীতি, আদর্শ উপেক্ষা করে দুটি গ্রুপ এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪