বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাগে ৮ ও শরীকদের জন্য ৫ টি রেখে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসন বন্টন চূড়ান্ত করেছে ১১ দলীয় ঐক্য। জোটের মনোনীত প্রার্থীরা আগামীকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেবেন। এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হবে।
সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে রোববার (১৯ এপ্রিল) জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।
দুটি সংরক্ষিত নারী আসন শরিক দলগুলোকে ছেড়ে দেবে জামায়াতে ইসলামী। ছয় আসন পাওয়া এনসিপির একটি নারী আসন পাওয়ার কথা থাকলেও, জামায়াতের কোটা থেকে দলটির আরেকজন নারী নেত্রী সংসদে যাবেন।
রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে। তিনি বিএনপিকে উদ্দেশ করে কঠোর সমালোচনা করে বলেছেন, জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একই সঙ্গে দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ‘গর্জে ওঠার’ আহ্বান জানান তিনি।
কুমিল্লার দাউদকান্দিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান আজ ১৪ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।
বাংলা নববর্ষ বরণ করে নিতে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণভোটের ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছি। সরকারকেও বলার চেষ্টা করছি। এরআগে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যখন আমরা আন্দোলন করেছি, মিছিলের মাধ্যমে বক্তব্য বিবৃতি দিয়ে অবস্থান কর্মসূচি মানববন্ধনের মাধ্যমে আমরা বুঝানোর চেষ্টা করছি সরকারকে, কিন্তু তারা বোঝেনি। পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে তা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারকে শেখ হাসিনার ‘ভূতে’ ধরেছে। শেখ হাসিনাকে যে ভূত ধরেছিল, তিনি বিতাড়িত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে। আর সেই ভূত হলো জনগণকে অপমান করার।
জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আতিকুর রহমান।
ভোটের শতাংশ অনুযায়ী, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় জোট পাচ্ছে মোট ১৩টি সংরক্ষিত আসন। এর মধ্যে ১১টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলাম ।
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই।”
দেশে চলমান জ্বালানি সংকট তীব্র আকার ধারণের জন্য সরকারের কার্যকর তদারকির অভাবকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
দেশে জ্বালানি সংকট ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও ড. শফিকুর রহমান। তিনি বলেন, তেল আছে শুধু সংসদে। সংসদে সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে।