ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি।’
‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এনসিপি ও এর সংগঠনের সকল সদস্যকে চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে।
পাঁচ দফা দাবিতে আগামী শনিবার (২৫ অক্টোবর) মহানগর ও বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। পূর্ব ঘোষিত এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। গতকাল (বুধবার, ২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন নির্বাচন ইস্যু নিয়েও মত প্রকাশ করেন।
জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন সেই সাথে নির্বাচনের আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২১ অক্টোবর) সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২১ অক্টোবর) সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বাসে পুনরায় হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা
জাতীয় সংসদ নির্বাচনেও ডাকসু, জাকসু, চাকসু, রাকসুর মতো ‘ভোটবিপ্লব’ হবে বলে আশা করছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, তাদের কারণেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসের অস্পষ্ট ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতি প্রদান করেছেন।