সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৩ মে শুক্রবার, শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সময়মতো পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’
প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির লিখেছেন, ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারকে ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। মঙ্গলবার (২০ মে) মাগুরা সদরের দরি মাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে যশোর-কুষ্টিয়া অঞ্চলের উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি, বিশেষ করে নারী অধিকার প্রশ্নে দলটির অবস্থান সম্পর্কে জানা-বুঝার চেষ্টা করছে ব্রিটেন
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর নারী শাখার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
নির্বাচনের ব্যাপারে সুষ্পষ্ট টাইমলাইন না থাকায় দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে। ফলে খুব বেশি সময় না নিয়ে আমাদের ঐকমত্যে পৌঁছানো উচিত
ইউনুস সরকার যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, সেই রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। তা না হলে এই সরকার কারও বিশ্বাস পাবে না।
রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশনসহ চারজনকে বিবাদী করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের আর্জি জানান।
হাসিনা তার বাহিনী দিয়ে গুম, খুন, হত্যা করেছে। কারাগারে আটক করে রেখেছিল অনেক মানুষকে। কারণ একটাই ক্ষমতা চিরস্থায়ী করা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।