অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন আরও কয়েকজন নতুন মন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক।
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার মন্ত্রিসভায় মোট ৪৯ জনকে ডাক দিয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী পদে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রতিনিধিরা আজ মঙ্গলবার সকাল ১০টায় এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন শপথবাক্য পাঠ করান। এরপর বিকেলে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম দিন কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
নতুন সরকারের সংসদীয় দলের প্রথম বৈঠকে এক সাহসী ও নৈতিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে ঠিক করা হয়েছে, দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত বিএনপি এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ-এর সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্ত জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রতিনিধিদের শপথগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সবার আগে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ এলাকায় জনসমাগম ও যানজটের কারণে পায়ে হেঁটেই জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার নজর বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে। নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকার খসড়া নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এসব তালিকার বেশিরভাগই অনুমাননির্ভর; প্রকৃত তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ-ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে ‘জিম্মি’ হবে না। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও– সেটি ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়তে বাংলাদেশের জন্য ‘বাধা’ হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।