বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়েছে।
রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তিনি আর কার্যালয়ে আসবেন না বলে দলীয় নেতা-কর্মীদের জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ করা যাবে না।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অন্তত ৫৫ জন সংসদ সদস্য অংশ নিয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সেখানে নেতাকর্মীদের ঢল নেমেছে।
জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সেখানে অফিস করবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস কিছুটা সুস্থতার দিকে আছেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের সদস্যদের আশা— চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোববার (২২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি তার নিজস্ব রাজনৈতিক ধারা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথনির্দেশনা এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই আগামী পাঁচ বছর দেশ শাসন করবে বিএনপি।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে তিনিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি ঈদের দিনকে সমবেদনা, শান্তি ও একতার প্রতীক হিসেবে উল্লিখিত করেছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা জেলায় দুজন বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
চলতি বছরের মধ্যেই বিএনপির জাতীয় সম্মেলন হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য দেন তিনি। তিনি বলেন, ‘বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ উল্লেখ্য,
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে