ভারতে নারী বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। এমনকি একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, তার লক্ষ্য কেবল দক্ষ ক্রিকেটার তৈরি করা নয়। তিনি চান বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাকে এমন একটি মঞ্চে রূপ দিতে, যেখান থেকে গড়ে উঠবে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক, যারা মাঠের বাইরেও দেশের জন্য দায়িত্বশীল ও সৎ ভূমিকা রাখবে।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর কাড়লেন।
সিরিজ হারের পরও কোনো অজুহাত দাঁড় করালেন না, উইকেট নিয়েও দিলেন না কোনো অভিযোগ। বরং বাংলাদেশের প্রাপ্য কৃতিত্বই দিলেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় সত্ত্বেও মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে নেওয়া কিছু সিদ্ধান্ত ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।
প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে-বলে পারফর্ম করে ১৭৯ রানের বড় জয় পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
সাইফ হাসান আর সৌম্য সরকার মিলে যে শুরুটা এনে দিয়েছিলেন, তাতে মনে হচ্ছিল ৩০০ তো বটেই, নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটাও বুঝি ভেঙে দেবে বাংলাদেশ। তবে মাঝের ব্যাটিংয়ে সে আশাটা ক্ষীণ হয়ে আসে। শেষের দিকে নুরুল হাসান সোহানের ক্যামিওর পরও রানটা শেষমেশ ৩০০ ছোঁয়নি। আটকে গেছে ২৯৬ রানেই।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনায় মিরপুরের গ্যালারি মাতিয়ে তুলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। দুজনের দুর্দান্ত ফিফটিতে উড়ছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেটে ফের নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ আশরাফুল।
৩৮ বছর ২৯৯ দিন বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনেই বল হাতে বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি গড়ে ফেললেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।
মিরপুরের টার্নিং উইকেটে বাংলাদেশের ইনিংস যখন নড়বড়ে, তখনই দৃশ্যপটে উঠে আসেন রিশাদ হোসেন।
১১ রানের লক্ষ্যে বাংলাদেশ পাঠায় দুই নিয়মিত ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানকে। ওয়েস্ট ইন্ডিজ বল তুলে দেয় আকিল হোসেনকে। আকিল ওভারের প্রথম বল দিলেন ওয়াইড। পরের বলটি স্লগ করে সৌম্য সরকার নিলেন দুই রান। পরে থার্ড আম্পায়ার জানালেন বলটি ছিল নো। ফ্রি হিটে অবশ্য সৌম্য বড় শট খেলতে পারেননি। হয় এক রান। পরের দুই বল থেকে সাইফ নেন ১ রান।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ২১৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মিরপুর শেরে বাংলার উইকেট এখনও ধাঁধা হয়ে আছে। এই উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে— সেটা এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজও! আরও ধারণা নিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে সোমবার দীর্ঘ সময় উইকেটে কাটিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।
নারীদের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটা ছিল নকআউট। বাংলাদেশ এক পর্যায়ে জয়ের পথেই ছিল।