৩৮ বছর বয়সেও যেন থামতে জানেন না ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা! এবার তিনি গড়লেন নতুন এক ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে উঠে এসেছেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ধাক্কা খেলেও এখনো হাল ছাড়েনি টাইগাররা। সিরিজে টিকে থাকার মিশনে আজ বুধবার (২৯ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
পাকিস্তান দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর তদন্তে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই দলের দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরির পর শহীদ চান্দু স্টেডিয়ামে আলোর কাছে পরাজিত হলো সফরকারী আফগানিস্তানের যুবারা। আফগানিস্তানের ছুড়ে দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩১ রান করার পর আলো স্বল্পতায় বৃষ্টি আইনে ৫ রানে জিতলো বাংলাদেশ।
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগানিস্তানে নারীদের খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই সময় বহু নারী ফুটবলার দেশ ছাড়তে বাধ্য হন, জীবন ও স্বাধীনতার ঝুঁকি এড়িয়ে বিদেশে আশ্রয় নেন।
শেষ ওভারে দরকার ছিল ২০ রান। বোলিংয়ে আসা শেফার্ড প্রথম ৩ বলে দেন ৩ রান। চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন তাসকিন। কিন্তু এর আগেই করে ফেলেন বড় ভুল। ক্রিজের একটু বেশিই ভেতরে ঢুকে গিয়ে শটটা খেলেছিলেন তাসকিন। শট খেলার আগেই তাঁর জুতা লেগেছিল স্টাম্পে। শট খেলার ঝাঁকুনিতে এরপর স্টাম্প থেকে পড়ে গেল একটি বেল।
শাই হোপ এবং রোভম্যান পাওয়েলের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ক্যারিবীয়রা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জয় পেতে হলে বাংলাদেশকে ১২০ বলে ১৬৬ রান করতে হবে।
ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে নামছে বাংলাদেশ। সেই লক্ষ্যে চট্টগ্রামে প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।
চট্টগ্রামের সন্ধ্যায় জমে উঠছে ক্রিকেট উন্মাদনা। বিশ্বকাপের প্রস্তুতির পথে টাইগাররা আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজের—এটি কেবল একটি সিরিজ নয়, আত্মবিশ্বাস, ছন্দ ও কৌশল যাচাইয়ের মঞ্চ। বিশেষ উত্তেজনা যোগ করেছে অধিনায়ক লিটন দাসের ফেরা; দীর্ঘ সময় পর তার নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ।
নিজেদের ইতিহাসে সেরা সাফল্য নিয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শেষ করার আশা অপূর্ণই থাকলো বাংলাদেশের।
বাংলাদেশের নারী ওয়ানডে বিশ্বকাপের অভিযান আজ শেষ হচ্ছে। নেভি মুম্বাই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তাদের লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
নারী বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। তাই তাদের ওপর আর যোগ্যতা অর্জনের চাপ নেই; বরং লক্ষ্য এখন গতি ধরে রাখা ও ফাইনালের প্রস্তুতি আরও শক্ত করা। তিন ম্যাচ ধরে ছন্দহীন থাকার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হরমনপ্রীত কৌরের দল।
জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ টিমকে ৩-০ গোলে হারিয়েছে কূটনীতিকদের দল।