একসময় ওয়ানডে ফরম্যাটে ছিল বাংলাদেশের দাপুটে সময়। কিন্তু সেই দল এখন ছন্দহীন, আত্মবিশ্বাস হারানো এক ইউনিটে পরিণত হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি টাইগাররা। তবে শুরুটা আবারও হলো হতাশার—প্রথম ম্যাচেই ৫ উইকেটে হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের।
টালিউড সুপারস্টার দেব এই মুহূর্তে তুমুল আলোচনায়। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর একদিকে যেমন সমালোচনা হচ্ছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশংসার ঢল।
বিশ্বকাপে জয় দিয়ে দারুণ শুরু করলেও টানা দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে হারাতে পারলেও ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার (১০ অক্টোবর) মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টস জিতে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে। বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে করতে হবে ২২৮ রান।
এশিয়া কাপ ফাইনালের দুই সপ্তাহ পার হলেও ট্রফি এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান কার্যালয়, দুবাইয়ে রাখা রয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে হংকং রওনা হয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশের ৩৪ জনের কন্টিনজেন্ট হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছে। গতকাল হোম ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৩ জনই হংকং যাচ্ছেন।
য়েম্বলিতে আবারও দারুণ ফর্মে ইংল্যান্ড। ফিফা প্রীতি ম্যাচে মাত্র ১৭ মিনিটের ঝড়ে ওয়েলসকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে থমাস টুখেলের দল। গত সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে সার্বিয়াকে ৫–০ গোলে হারিয়ে টুখেল যুগের সেরা জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচের নায়করাই এবারও ছিলেন মূল একাদশে, এবং তারা প্রত্যাশার প্রতিদান দিয়েছেন আরও এক ঝলমলে প্রদর্শনীতে।
সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে। আসন্ন সিরিজে বিদেশি ৩ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন, এর মধ্যে একজন ম্যাচ রেফারি এবং বাকি দু’জন আম্পায়ারিং করবেন।
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দাপটে আন্তর্জাতিক ক্রিকেটে নড়বড়ে হচ্ছে অনেক বোর্ডের ভিত। এবার সেই বাস্তবতারই এক জ্বলন্ত উদাহরণ—অস্ট্রেলিয়ার দুই তারকা প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে দেওয়া ৮০ কোটি টাকার প্রস্তাব!
ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। ২২১ রানের অল্প পুঁজি নিয়েও লড়াই করলেন বোলাররা।
সর্বশেষ জুলাইয়ের পর আজ প্রথমবার ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর খেলতে নেমে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিলে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না— এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
দেশের ঘরোয়া ক্রিকেটের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত ক্লাবগুলোই এবার মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে। সম্প্রতি অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা বুধবার (৮ অক্টোবর) ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই সম্প্রতি রোহিত শর্মাকে ভারতের ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরিয়ে শুভমান গিলকে নতুন অধিনায়ক নিয়োগ করেছে। এর মাধ্যমে রোহিতের অধিনায়কত্বের যাত্রা শেষ হয়েছে।
আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে জায়গা পেয়েছেন পাঁচজন নবাগত ক্রিকেটার। একই সঙ্গে মার্ক অ্যাডায়ার ও জশ লিটল ইনজুরি কাটিয়ে ফিরছেন টি-টোয়েন্টি সিরিজে।