| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিপিএল

বড় ব্যবধানে হেরেও শীর্ষেই সাকিবের দল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ০৪:৩০:৩৩:পূর্বাহ্ন  |  ১৪১৯১৬৭ বার পঠিত
বড় ব্যবধানে হেরেও শীর্ষেই সাকিবের দল
ছবির ক্যাপশন: সাকিব আল হাসান

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ব্যর্থ। বল হাতে চেষ্টা করেছেন। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দলকে জেতাতে পারেননি সাকিব আল হাসান। তরোবায় ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে (একটি ম্যাচে ফল হয়নি) ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সাকিবের দল। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে চার নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে নিকোলাস পুরানের ত্রিনবাগো।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৬ রানেই আটকে যায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে তরি ভেড়ায় ত্রিনবাগো।

টস হেরে ব্যাটিং পায় অ্যান্টিগা। সাকিব পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। অ্যান্টিগার সেরা পাঁচ ব্যাটারের মধ্যে কেবল একজন রান পেয়েছেন। ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪০ করে জোয়েল অ্যান্ড্রু। সাকিব ১৪ বল খেলে ২ বাউন্ডারিতে করেন ১৩ রান।

শেষদিকে ইমাদ ওয়াসিম ২৫ বলে ৩৭ আর উসামা মির ২৬ বলে ৩৪ রান করে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন।

জবাবে ওপেনার কলিন মুনরো (৯) ব্যর্থ হলেও অ্যালেক্স হেলস আর কিয়েসি কার্টির বড় জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় ত্রিনবাগো। কার্টি ৪৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৬০ রান। হেলস ৪৬ বলে ৬ চারের সাহায্যে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪