| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাইফ ম্যাচসেরা, হৃদয় জিতলেন গেমচেঞ্জার পুরস্কার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৯:৩৭:৪৪:অপরাহ্ন  |  ১৩০৮৯৮৩ বার পঠিত
সাইফ ম্যাচসেরা, হৃদয় জিতলেন গেমচেঞ্জার পুরস্কার
ছবির ক্যাপশন: সাইফ ও হৃদয়/ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

মারার বল মারলেন, দেখে খেলার বল খেললেন দেখেশুনে। সাইফ হাসানের ব্যাটিংয়ে দেখা গেলো দারুণ বুদ্ধিমত্তা। ক্যালকুলেটিভ এক ইনিংসে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিলেন ডানহাতি এই ওপেনার। এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের উদ্বোধনী ম্যাচে জিতলেন ম্যাচসেরার পুরস্কার।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ তাড়া করা ম্যাচে ৩৬ বলে ফিফটি পূরণ করেন সাইফ। ৪৫ বলে ২ বাউন্ডারি ৪ ছক্কায় তিনি খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস। নেতৃত্ব দেন দুটি জুটিতে। দ্বিতীয় উইকেটে লিটনকে নিয়ে ৩৪ বলে ৫৯ আর তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ৪৫ বলে ৫৪ রানের জুটি গড়েন সাইফ।

হৃদয় পেয়েছেন গেমচেঞ্জার অব দ্য ম্যাচ পুরস্কার। ৩৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।

ম্যাচসেরা হয়ে সাইফ পেয়েছেন ৫ হাজার ডলার পুরস্কার, হৃদয় জিতেছেন সাড়ে ৩ হাজার ডলার।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪