| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজও হাত মেলাননি দুই অধিনায়ক, ব্যাটিংয়ে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ১৫:০৮:২৯:অপরাহ্ন  |  ১৩০১৫১১ বার পঠিত
আজও হাত মেলাননি দুই অধিনায়ক, ব্যাটিংয়ে পাকিস্তান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। 

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা। কিন্তু এবারের আসর ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান হেরে মাঠ ছেড়েছিল, আর ভারতীয় ক্রিকেটাররা তখন হাত না মিলিয়েই সাজঘরে ফিরেছিলেন। এই ম্যাচেও টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক।

টসের সময় অনেকটা মনমরা হয়ে ছিলেন পাক অধিনায়ক সালমান আগা। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েই সালমানের পাশ থেকে সরে যান।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল ভারত। এই দুজনই ফিরেছেন একাদশে। তাদের জায়গা দিতে সরে যেতে হয়েছে দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানাকে।

পাকিস্তানও এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাদ পড়েছেন হাসান নেওয়াজ ও খুশদিল শাহ। তাদের জায়গায় খেলছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও হুসেইন তালাত।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪