| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৪:২১:২৭:পূর্বাহ্ন  |  ১২৯৩২৭৫ বার পঠিত
ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে
ছবির ক্যাপশন: ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

রিপোর্টার্স২৪ ডেস্ক : একসময় ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। গত কয়েক বছরে সে ধারা ভেঙেছে। মেসি-রোনালদোর রাজত্বে দেখা যাচ্ছে নতুন রাজাদের।

আরও এক নতুনের কেতন উড়লো সোমবার রাতে। ব্যালন ডি’অর জিতলেন ২৮ বছর বয়সী ফরাসি ফুটবলার উসমান দেম্বেলে।

প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন দেম্বেলে। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন পিএসজি ফরোয়ার্ড। তার আগে ফ্রান্সের রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমা জিতেছেন এই পুরস্কার।

আলোচনা বেশি ছিল লামিনে ইয়ামাল আর উসমান দেম্বেলেকে নিয়ে। লড়াইটাও দুজনের মাঝেই হয়েছে বেশি। যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন দেম্বেলে।

প্যারিসে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’অর ২০২৫।

গত মৌসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি গোল বানিয়ে পিএসজিকে জিতিয়েছেন ঐতিহাসিক ‘ট্রেবল’। দেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে করেছেন ৮ গোল। ফলে তার হাতেই যে এ বছর বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি উঠছে অনুমান করা যাচ্ছিল আগেই।

এদিকে নারীদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তার হাতে উঠলো এই ট্রফি। মেয়েদের ফুটবলে আর কেউ বোনমাতির মতো তিনবার ব্যালন ডি’অর জেতেনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪