রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে ফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। অন্যদিকে, হারের ধাক্কায় ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়াতে হয়েছে শ্রীলঙ্কাকে। আজ তাই পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই দলটির।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বাংলাদেশের বিপক্ষে হারের প্রসঙ্গ টেনে কৌশলগত মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘হ্যাঁ, সবাই জানে এই ম্যাচটা আমাদের জিততেই হবে। সুপার ফোরের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আমরা বাজেভাবে হেরেছি। তবে সেটি এখন অতীত। সামনে যা আছে, সেটাতেই মনোযোগ দিতে হবে। যদি পরের দুটি ম্যাচ জিততে পারি, আমরা সহজেই ফাইনালে পৌঁছাতে পারব।’
আসালঙ্কা আরও জানান, আবুধাবির উইকেট দুবাইয়ের তুলনায় খানিকটা শুষ্ক। যা ব্যাটসম্যান ও পেসারদের জন্য উপকারী হলেও স্পিনারদের জন্য সুবিধাজনক নয়। তার ভাষায়, ‘আমি মনে করি আবুধাবির কন্ডিশন পেসারদের জন্য ভালো সুযোগ এনে দেবে।’
বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচের প্রসঙ্গ টেনে আসালঙ্কা বলেন, ‘আমাদের পেসাররা শুরুতেই দুই ওভারে দুই উইকেট নিয়েছিল, যা খুব কমই দেখা যায়। পরের ম্যাচে যদি ভালো উইকেট পাই, সেখানেও এমন সাফল্য আশা করা যায়।’
এস