| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই সম্মান তোমারই প্রাপ্য—দেম্বেলেকে মেসি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৮:৫৫:৫০:পূর্বাহ্ন  |  ১২৯৩০৮৩ বার পঠিত
এই সম্মান তোমারই প্রাপ্য—দেম্বেলেকে মেসি
ছবির ক্যাপশন: ব্যালন ডি'অর পুরস্কার জেতায় দেম্বেলেকে অভিনন্দন জানিয়েছেন মেসি। ছবি: সংগৃহীত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :
কোনো নাটকীয়তা ছাড়া উসমান দেম্বেলের হাতেই উঠলো ব্যালন ডি'অরের পুরস্কার। গত মৌসুমটা স্বপ্নের মতো কাটানো দেম্বেলে ব্যাতলন ডি'অরের পুরস্কার পাওয়ার পর প্রশংসায় সিক্ত হচ্ছেন। দেম্বেলের এক সময়ের সতীর্থ লিওনেল মেসিও তাকে অভিনন্দন জানাতে ভুল করেননি।
প্যারিসের শাতলিয়ে থিয়েটারে সোমবার (২২ সেপ্টেম্বর) ঝলমলে রাতে উঁসমান দেম্বেলে তুলে নিলেন জীবনের প্রথম ব্যালন ডি’অর। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি ফরোয়ার্ড এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা, করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট।
তার এই বিশেষ অর্জনের পর একের পর এক অভিনন্দন বার্তা আসছে যার মধ্যে একটি এসেছে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে। যা পাঠিয়েছেন ইতিহাসের সর্বোচ্চ ব্যালন ডি'অরজয়ী ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেম্বেলের পোস্ট করা ছবির মন্তব্য বিভাগে আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন, ‘গ্রেট ওস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তোমারই প্রাপ্য।’
বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন দেম্বেলে। তবে কাতালান ক্লাবটিতে ভালো সময় কাটেনি তার। তবে ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ার সামাল দিতে গিয়ে মেসির কাছ থেকে পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা। আর সেই সময়টাকে স্মরণ করে দেম্বেলে বলেন, ‘মেসির পরামর্শেই বদলেছি আমি। তিনি বলেছিলেন—স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি উনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম।’
২০১৭ থেকে ২০২১—চার বছর সঙ্গী ছিলেন দুই তারকা। একসঙ্গে খেলেছেন ৯৫ ম্যাচ, যোগ করেছেন ১৫টি যৌথ গোলের মুহূর্ত। 


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪