| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোংরামির মাত্রা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে: তামিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৪:৩৫:৩১:অপরাহ্ন  |  ১২৯০৪৯১ বার পঠিত
নোংরামির মাত্রা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে: তামিম
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: বিসিবি নির্বাচনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকার আপত্তির ওপর শুনানি ছিল। তামিম ইকবালের কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারী শুনানিতে আসেননি। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়নি নির্বাচন কমিশন। তাই নির্বাচনে সাবেক এই অধিনায়কের অংশ নেওয়া নিয়ে সংশয় নেই। 

শুনানি শেষে তামিম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি তাদের (নির্বাচন কমিশন) একটা জিনিস বলেছি, যেহেতু এটা ক্রিকেট বোর্ডের কথা, ক্রিকেটের কথা, অনেক সময় আইনের ওপরে গিয়েও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে। যেহেতু এখানে ৩০০ ক্রিকেটার এবং তাদের পরিবার জড়িত, আপনারা জিনিসটা খুব বুঝে-শুনে যেটা সঠিক, সেভাবে করেই কথাটা বলবেন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই নির্বাচনকে সামনে রেখে অনেক কিছুই হচ্ছে। আগেও নির্বাচনের কম-বেশি নেতিবাচক কর্মকাণ্ড হয়েছে। তবে এবার নোংরামির মাত্রা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন এই সাবেক অধিনায়ক । 

ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরের সুপার লিগে খেলা ‘গুলশান ক্রিকেট ক্লাব’কে রাখা হয়নি বিসিবি নির্বাচনের ভোটার তালিকায়। ওই ক্লাবের সহ-সভাপতি তামিম ইকবাল।

তামিম ইকবাল বলেন, ‘কোন ক্রিকেট ক্লাবের ঠিকানা কোন জায়গায়, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে, এই ক্রিকেট ক্লাব কি কাল জন্ম নিয়েছে? এরা তো কাল জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে আসেনি। এই ক্রিকেট ক্লাবগুলোর একটা ইতিহাস আছে, আর্থিক রেকর্ড আছে।’

এ সময় তামিম অভিযোগ করেন, ‘নির্বাচনের একটি পক্ষকে দুর্বল করার জন্যই এসব করা হচ্ছে।’ তাই সৎ পথে থেকে নির্বাচনটি আয়োজনের অনুরোধ করেন তিনি।

তামিম বলেন, ‘নির্বাচনের একটা পক্ষকে দুর্বল করার জন্য এটা করা হচ্ছে, এটা সবাই জানে। এতো খারাপ সময় এসে গেল যে, জেতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ৩০০ ক্রিকেটারের জীবন নিয়ে খেলা শুরু করলেন।’

সিনিয়রদের কাছ থেকে শোনার অভিজ্ঞতা থেকে তামিম বললেন, ‘আমি সিনিয়রদের থেকে শুনেছি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনও দিন এত নোংরামি তারা দেখেননি। যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন, করছেন, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে। পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে। তাই আমার বিনীত অনুরোধ যে, এই জিনিসগুলো আপনারা কইরেন না। সৎ পথে নির্বাচনটা করেন।’

রিপোর্টার্স২৪/এসসি/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪