| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে

তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৯:৪০:০৯:অপরাহ্ন  |  ১২৯০৩৩৯ বার পঠিত
তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। বৃহঃপতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে অনন্য এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম বোলার।

বাংলাদেশের হয়ে তাসকিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরেই সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন মুস্তাফিজ। এবার তাসকিন স্পর্শ করলেন আরেক মাইলফলক।

বাংলাদেশের হয়ে আজ বল হাতে সূচনা করেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনকে পয়েন্ট দিয়ে মারতে যান ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান। তবে উল্টো রিশাদের তালুবন্দী হন তিনি। নিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পেতে পারতেন তাসকিন। তবে ইনসাইড এজের কারণে বেঁচে যান ফখর।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। ধীরে ধীরে বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। আজকের আগে ৮১ ম্যাচের ৭৯ ইনিংসে ৯৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪