| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ২৩:১১:০৯:অপরাহ্ন  |  ১৪২১৯৯৮ বার পঠিত
‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’

রিপোর্টার্স২৪ ডেস্ক  : অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিলো। কিন্তু খবর ছড়ায়, তাকে বাদ দিয়ে নেওয়া হয় অন্য নায়িকাকে। তবে এ খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিশা নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন।

তানজিন তিশা বলেছেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। এছাড়াও তিনি চেয়েছেন বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছেন শাকিব খানের মতো তারকার সঙ্গেই তিনি সিনেমায় পা রাখুক।

অভিনেত্রীর কথায়,‘কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সঙ্গে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সবসময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সঙ্গে আলোচনা করে লিখুক।’

এর আগে ‘ভালোবাসার মরশুম’ কর্তৃপক্ষের একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে, ভিসা জটিলতার কারণেই শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; তাই তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে চূড়ান্ত করে সিনেমার টিম। যদিও সিনেমাটিতে কাজ করার গুঞ্জন শুরু হওয়া পর্যন্ত স্পষ্ট এ নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। এবার ‘বাদ যাওয়া’ প্রসঙ্গ ওঠার পর কার্যত মুখ খুললেন অভিনেত্রী।

এদিকে, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গেলেও তা এবার বাস্তবে রূপ নিচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব খান ও তানজিন তিশা। দেশপ্রেমের ভিন্নধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।জানা গেছে, আগামী ১১ অক্টোবর থেকে শাকিব খানের সাথে শুটিংয়ে অংশ নেবেন তিশা।

রিপোর্টার্স২৪/সোহাগ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪