| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিজে’র রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৩:৪৪:৩৬:অপরাহ্ন  |  ১৩৯৪০৫৫ বার পঠিত
আইসিজে’র রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে এবং ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে ইসরায়েল সঙ্গে সঙ্গে রায়টি প্রত্যাখ্যান করেছে।

বুধবার (২২ অক্টোবর) আদালত এই রায়ে বলেছে, ‘ইসরায়েল একটি দখলদার শক্তি হিসেবে স্থানীয় জনগণের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারে না। আদালত আরও স্মরণ করিয়ে দেয়, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।’

এএফপির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালত এটি পরামর্শমূলক হলেও এর রয়েছে গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক মূল্য। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি, ইসরায়েল রায়টি মানবে।

আইসিজে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র ত্রাণ কার্যক্রমে ইসরায়েলকে সহযোগিতা করতে বলেছে। ইসরায়েল এই সংস্থাকে নিষিদ্ধ করলেও আদালত বলেছে, ইসরায়েল তাদের অভিযোগ প্রমাণ করতে পারেনি।

ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি বলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে রায় মানতে চাপ দেওয়া।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি মাসে যুদ্ধবিরতির পর গাজায় ৫৩০টি ট্রাকের মাধ্যমে প্রায় ৬,৭০০ টন খাদ্য প্রবেশ করেছে, যা অর্ধেক মিলিয়ন মানুষের জন্য দুই সপ্তাহের খাবার। প্রতিদিন গড়ে ৭৫০ টন খাদ্য গাজায় যাচ্ছে, যা তাদের দৈনিক লক্ষ্যের এক-তৃতীয়াংশ মাত্র।

রায় ঘোষণার পর নরওয়ে জানায়, ইসরায়েল যেন গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেয়, সে বিষয়ে তারা জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করবে।

রিপোর্টার্স২৪/টিআই/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪