| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমালা হ্যারিস কি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৯:২১:৫৭:অপরাহ্ন  |  ১৩৭৭৮৬৬ বার পঠিত
কমালা হ্যারিস কি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ?
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা  প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে  বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে  আভাস দিয়েছেন ।

শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা বলেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি।’‘নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন’এমন প্রত্যাশাও করেন।

গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান সাবেক এ ভাইস প্রেসিডেন্ট।বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যা করে কমালা বলেন, নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো এখন প্রমাণিত হচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয়। এরপর প্রতিদ্বন্দ্বী বানানো হয় কমালাকে। ডেমোক্র্যাটিক পার্টির অনেকে মনে করেন, বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি।

আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে প্রশ্ন করলে বিবিসিকে কমালা বলেন, “আমি এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু রাজনীতিতে আমার এখনো ভবিষ্যত শেষ হয়ে যায়নি। আমি শেষ হয়ে যাইনি। আমি সারাজীবন মানুষকে সেবা দিয়েছি। এটি আমার অঙ্গে রয়েছে।”

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪