ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার (২৭ অক্টোবর) তিনি এই মন্তব্য করেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন, মিসর এবং কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে।
শনিবার ইসরায়েল ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ওই ব্যক্তিকে ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে ওই সশস্ত্র গোষ্ঠী এই অভিযোগ অস্বীকার করেছে।
রিপোর্টার্স২৪/টিআই/এসসি