| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিব্বতে চীনের ৩৬টি বাংকার নির্মাণে উদ্বিগ্ন ভারত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৯:২৩:১৫:পূর্বাহ্ন  |  ১৩২১৩৮৮ বার পঠিত
তিব্বতে চীনের ৩৬টি বাংকার নির্মাণে উদ্বিগ্ন ভারত
ছবির ক্যাপশন: তিব্বতে চীনের ৩৬টি বাংকার নির্মাণে উদ্বিগ্ন ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: তিব্বতে চীনের ৩৬টি বাংকার নির্মাণে উদ্বিগ্ন ভারত। তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবিস্থত।

লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে। এতে অরুণাচল প্রদেশ ও আসামে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) ঘাঁটি থেকে আকাশপথে যেকোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন।

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এনডিটিভিকে বলেন, লুনজেতে ৩৬টি মজবুত বিমান বাংকার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার লুনজে ঘাঁটি থেকেই তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে। এ এলাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে সম্ভবত ইতিমধ্যেই গোলাবারুদ ও জ্বালানি মজুত করে রাখা হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেন, এসব বিমানঘাঁটির নির্মাণ ও আধুনিকীকরণ চীনের ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এটি ভারতের জন্য ‘গুরুতর কৌশলগত হুমকি। ৩৬টি মজবুত বিমান বাংকার তাদের সরঞ্জামগুলো ছড়িয়ে–ছিটিয়ে রাখতে, কেন্দ্রীভূত আক্রমণের ঝুঁকি কমাতে এবং ভয়াবহ পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী অপারেশন চালানোর সুবিধা দেবে।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪