| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসামে ‘আমার সোনার বাংলা’ গাওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৫:১৯:৩২:পূর্বাহ্ন  |  ১৩২১২৯৯ বার পঠিত
আসামে ‘আমার সোনার বাংলা’ গাওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: কংগ্রেসের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে আসামের রাজনীতিতে । এই ঘটনার জেরে বুধবার (২৯ অক্টোবর) শ্রীভূমি জেলায় কংগ্রেসের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা । 

টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, সোমবার (২৭ অক্টোবর) কংগ্রেসের এক সিনিয়র নেতাকে এই গানটি গাইতে দেখা যায় একটি সভায় । এই ঘটনাকে ‘জাতীয় অনুভূতির প্রতি গুরুতর অপমান’ বলে নিন্দা করে হিমান্ত বিশ্ব শর্মা বলেন, ‘ওই গানটি ভারতের জাতীয় সংগীতের মতোই শ্রদ্ধার সঙ্গে গাওয়া হয়েছে।’

 কংগ্রেস সেবা দলের এক সভায় কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। এই গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়েছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশ এটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে। 

এই ঘটনাকে ‘গ্রেটার বাংলাদেশ’ তত্ত্বের সঙ্গে যুক্ত করে, পাকিস্তান-সমর্থিত একটি প্রকল্প বলে দাবি করেন মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা । তিনি উদাহরণ হিসেবে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পাকিস্তানের চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বই উপহার দেওয়ার বিষয়টি উল্লেখ করেন, যার প্রচ্ছদে এমন একটি বিমূর্ত মানচিত্র ছিল যাতে উত্তর-পূর্ব ভারতের অংশও অন্তর্ভুক্ত বলে মনে হয়। 

লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ এই ঘটনাকে সমর্থন করে বলেন, গানটি বাংলাদেশের স্বাধীনতার আগেই লেখা হয়েছিল এবং এটি বাঙালির আবেগ ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। তিনি বলেন, বিজেপির আইটি সেলের ক্ষোভই প্রমাণ করে তারা রবীন্দ্রনাথের উত্তরাধিকার সম্পর্কে অজ্ঞ। গগৈ আরও অভিযোগ করেন, বিজেপি একদিকে বাঙালি ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করে, আবার অন্যদিকে নির্বাচনী স্বার্থে বাঙালি ভাষাভাষী জনগোষ্ঠীকে ব্যবহার করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪