| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির সঙ্গে তিন নতুন মুখ, আর্জেন্টিনার ২৪ সদস্যের দল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৪:৩৭:৫০:পূর্বাহ্ন  |  ১৫৩৮৪৭৫ বার পঠিত
মেসির সঙ্গে তিন নতুন মুখ, আর্জেন্টিনার ২৪ সদস্যের দল ঘোষণা
ছবির ক্যাপশন: মেসির সঙ্গে তিন নতুন মুখ, আর্জেন্টিনার ২৪ সদস্যের দল ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বছরের শেষ আন্তর্জাতিক সফরের জন্য ২৪ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি। নভেম্বর উইন্ডোর এই সফরে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

দলের বড় চমক হলো, লিওনেল মেসি থাকলেও স্কোয়াডে নেই পারেদেস, মন্টিয়েল, রিভেরো ও আকুনাদের মতো অভিজ্ঞ ফুটবলাররা। তাদের অনুপস্থিতির কারণ, ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলোর সঙ্গে ম্যাচ তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, তাই ক্লাবগুলোর ক্ষতি রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কোয়াড ঘোষণার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলো কোনো ক্ষতির মুখোমুখি না হয়। এ সিদ্ধান্তে স্কালোনিও নতুনত্ব আনার সুযোগ পেয়েছেন।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পানিচেল্লি, জিয়ানলুকা এবং পেরোনে, পাশাপাশি ভ্যালেন্টিন বার্কোকে ফেরানো হয়েছে স্কোয়াডে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪