| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিক্সিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৭ রেফারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৪:৫৩:০০:পূর্বাহ্ন  |  ১০৬৭৯৫০ বার পঠিত
ফিক্সিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৭ রেফারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: তুরস্কের ফুটবল অঙ্গনে বড় ধরনের জুয়ার কেলেঙ্কারি ফাঁস হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির সরকারি প্রসিকিউটররা ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যাদের মধ্যে রয়েছেন ১৭ জন রেফারি এবং শীর্ষ লিগের একটি ক্লাবের সভাপতি।

ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইস্তানবুলসহ ১২টি প্রদেশে ভোরে সমন্বিত অভিযানে অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ-‘দায়িত্বের অপব্যবহার’ ও ‘ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা’।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তুরস্ক সুপার লিগের ক্লাব আইউপস্পোর সভাপতি মুরাত ওজকায়া এবং কাসিমপাসা ক্লাবের সাবেক মালিক ফাতিহ সারাচ। কাসিমপাসা ক্লাবটি গত সেপ্টেম্বর থেকেই ট্রাস্টির অধীনে রয়েছে, কারণ ক্লাবটির মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেকটি দুর্নীতির মামলার তদন্ত চলছে।

এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে যখন গত সপ্তাহে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) হঠাৎ করে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করে। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগ্লু জানান, সরকারি তদন্তে দেখা গেছে-দেশটির ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই বিভিন্ন বেটিং কোম্পানিতে অ্যাকাউন্ট রয়েছে।

এর মধ্যে ১৫২ জন রেফারি সরাসরি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন। তাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারি বলে নিশ্চিত করেছেন টিএফএফ সভাপতি।

আরও চমকপ্রদ তথ্য দিয়ে হাজিওসমানওগ্লু বলেন, “কিছু রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি তো একাই ১৮ হাজার ২২৭টি ম্যাচে বাজি ধরেছেন!”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪