| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দোষীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মোদির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ১০:১৪:৪০:পূর্বাহ্ন  |  ১২৯৫৬০১ বার পঠিত
দোষীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মোদির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিল্লিতে প্রাণঘাতী গাড়ি বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। গত রাতের দিল্লির ভয়াবহ ঘটনাটি পুরো জাতিকে নাড়া দিয়েছে। আমাদের সংস্থাগুলো ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। এই ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না।”

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (১১ নভেম্বর) নির্ধারিত সফরে ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছে এমন হুঁশিয়ারি দেন মোদি। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকী উদযাপনে যোগ দিতে বর্তমানে থিম্পুতে অবস্থান করছেন তিনি।

দিল্লির উপ-পুলিশ কমিশনার রাজা বানথিয়া জানান, বিস্ফোরণ ঘটনাটি ভারতের সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক আইন, এবং অন্যান্য ফৌজদারি আইনের আওতায়  তদন্ত করা হচ্ছে । তিনি বলেন, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে কোনও মন্তব্য করা খুবই আগাম হবে।

সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আহত হয়েছে অন্তত ২০ জন। 

২০১১ সালের পর ৩ কোটিরও বেশি জনসংখ্যার এই কড়া নিরাপত্তাবেষ্টিত শহরটির সবচেয়ে প্রাণঘাতী বিস্ফোরণ এটি।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪