| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয়সহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:৪৫:৪৩:পূর্বাহ্ন  |  ১২৬৫৫৭১ বার পঠিত
ভারতীয়সহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন (ইউএভি) উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন এ নিষেধাজ্ঞা ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা করে আসছে।

ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পরমাণু কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির।

সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে।

রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪