| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৬২৮৬ বার পঠিত
সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার (২৫ মে) বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 


শনিবার বিকালে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।


এদিকে শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪